এবার যমজ সন্তানের বাবা সঞ্জয়

বলিউডের নায়ক সঞ্জয় দত্ত আবার বাবা হলেন, এবার একজোড়ার। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী মান্যতা। তবে তখন সঞ্জয় হাসপাতালে ছিলেন না, ছিলেন দুবাইয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মান্যতা ও তাঁর দুই সন্তানই সুস্থ আছে।একজোড়া সন্তান হওয়ার খবর পাওয়ার পরই দুবাইয়ের কাজ অসমাপ্ত রেখেই মুম্বাই ফিরে এসেছেন সঞ্জয়।সঞ্জয়ের প্রথম সন্তান ত্রিশলা (২৩) এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আছেন।এদিকে গত শনিবার সঞ্জয় ও মান্যতা দুজনই তাঁদের বান্দ্রার পালি হিলের বাসায় সুস্থ সন্তান কামনা করে নবরাত্রির পূজার আয়োজন করেছিলেন।