বিখ্যাত সংগীততারকা অ্যামি ওয়াইনহাউস স্মরণে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন ওয়াইনহাউসের বাবা মিচ ওয়াইনহাউস। দাতব্য এই প্রতিষ্ঠানটি দরিদ্র ও অসুস্থ শিশুদের সাহায্য করবে বলে জানা গেছে।তবে প্রতিষ্ঠানটি গড়ার পেছনে একটু ঝামেলাও আছে। অন্য কেউ দ্য অ্যামি ওয়াইনহাউস ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান করার জন্য নিবন্ধনের আবেদন করেছেন। আর এ কারণেই নতুন করে প্রতিষ্ঠানটি করতে একটু দেরি হচ্ছে বলে জানিয়েছেন মিচ। মুম্বাই মিরর।