কলকাতায় ১০ জন বাংলাদেশি তরুণ চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। একাডেমি অব ফাইন আর্টস-এর নর্থ গ্যালারিতে সন্ধ্যায় ‘সময়ের রং’ শীর্ষক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান। এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি। শিল্পীরা হলেন: রেজাউন নবী, মাহাবুবুল ইসলাম, ফখরুজ্জামান, জহির হোসেন, আনিসুজ্জামান, রাজাউল ইসলাম, শাহীন আখতার, আবদুল আজিজ, সৈয়দ মো. শামীম ও ফাহমিদা খাতুন। প্রদর্শনী চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।