কলকাতা উৎসবে প্রশংসিত বাংলাদেশের ছবি

১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হলো বাংলাদেশের ছবি—সৈয়দ অহিদুজ্জামানের অন্তর্ধান, শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর এবং হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা। গতকাল শনিবার শেষ হয়েছে এ উৎসব। এবার উৎসবে ৬০টি দেশের ১২০ জন পরিচালকের ১৮০টি ছবি দেখানো হয়। উৎসব উদ্বোধন করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী ও শাহরুখ খান। অতিথি ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। কলকাতা উৎসবের অঙ্গ সিনে সেন্ট্রাল উৎসবে অংশ নিয়েছে ২৬টি দেশের ৭৪টি ছবি।