কানে বলিউড

ভারতীয় সিনেমার ১০০ বছর পূর্তি হলো এবার। আর কান চলচ্চিত্র উৎসবে তাই ভারতীয় সিনেমার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে বিশেষভাবে। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অমিতাভ বচ্চন ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ফরাসি সম্ভাষণে শুরু করলেও হিন্দি ভাষায় বক্তব্য দেন অমিতাভ বচ্চন। প্রসাধন ব্র্যান্ড লরিয়েলের পক্ষ থেকে কানে আরও যোগ দেন ফ্রিদা পিন্টো ও সোনম কাপুর। আর জুরি বোর্ডের সদস্য হওয়ার সম্মান পেয়েছেন বিদ্যা বালান।তারকারা তো আছেনই। ভারতীয় ছবিও প্রদর্শিত হবে এ উৎসবে। পরিচালক অমিত কুমারের মনসুন শুটআউট দেখানো হবে এতে। বম্বে টকিজ শর্টফিল্মটিও থাকছে। কানের ক্ল্যাসিক অংশে দেখানো হবে সত্যজিৎ রায়ের চারুলতা ছবিটি। আরও থাকছে অনুরাগ কশ্যপের আগলি এবং রিতেশ বাত্রার ডাব্বা। পিটিআই।