কামার ও সারাকে কান উৎসবে আমন্ত্রণ

সারা আফরীন ও কামার আহমাদ সাইমন
সারা আফরীন ও কামার আহমাদ সাইমন

এই আমন্ত্রণের ব্যাপারে কামার আহমাদ সাইমন বলেন, ‘ফরাসি দূতাবাস থেকে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে। আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। কিন্তু কান উৎসবে যাওয়ার পর আমাদের একটি প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা হলো আমাদের ছবির ব্যাপারে বাংলাদেশের প্রযোজকদের আগ্রহের ব্যাপারটি। দুঃখজনক হলেও সত্য, আমরা বিশ্বের বিভিন্ন বড় ও নামী উৎসব থেকে দেশের জন্য সম্মান বয়ে আনছি, কিন্তু আমাদের ছবির জন্য দেশেই প্রযোজক পাওয়া যায় না।’

শুনতে কি পাও! ছবির জন্য এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব সিনেমা দ্যু রিলেতে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘গ্রাঁ প্রি’ জয় করেছিলেন কামার আহমাদ সাইমন ও সারা আফরীন। ছবিটি এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।