কুদ্দুস থেরাপি

বাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক কুদ্দুস থেরাপি। নাটকটি লিখেছেন এবং পরিচালনা মীর সাব্বির। এতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, মীর সাব্বির, বিন্দু, শিরিন আলম, তোফা হাসান, আমিন আজাদ প্রমুখ।কুদ্দুস ব্যক্তিগত বিভিন্ন সমস্যায় আছে। সে এ সমস্যাগুলো থেকে বাঁচার উপায় হিসেবে কয়েকটি মানসিক থেরাপি আবিষ্কার করে। এই থেরাপিগুলো অন্য লোকের ওপর প্রয়োগ করতে গেলে ঘটতে থাকে নানা রকম হাস্যকর ঘটনা।