কেক কেটে মহরত

১০৪ পর্বের ধারাবাহিক নাটক অন্তরমহল তৈরি করছেন পরিচালক পার্থ সরকার। এটিই তাঁর প্রথম ধারাবাহিক। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় কেক কেটে ধারাবাহিকটির মহরত ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটকটির প্রযোজক রিজওয়ানা খালেদ, শাহ জহির ও জশুয়া রাজ। আরও ছিলেন অভিনয়শিল্পী হাসান মাসুদ, মিলন, তানিয়া হোসাইন, মনিরা মিঠু, আলিফ, কেয়া, জামশেদ, সুমন পাটওয়ারী, অপু, তাহসিন প্রমুখ। ধারাবাহিকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আব্দুল্লাহ জহির ও পার্থ সরকার।