‘মনস্টার বল’ শো নিয়ে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন সংগীতশিল্পী লেডি গাগা। দিন কয়েক আগে মঞ্চে ওঠার আধা ঘণ্টা আগে হঠাৎ বেঁকে বসেন তিনি। আয়োজকদের বলেন, কনসার্টের ভেন্যুতে যে পানশালা আছে, সেখানে বরফ নিষিদ্ধ করতে হবে। এমনকি ভক্ত-দর্শকেরাও বরফ নিতে পারবে না। কারণ আর কিছুই না, উচ্ছৃঙ্খল দর্শকেরা বরফের টুকরো ছুড়ে মারতে পারে এ আশঙ্কায় আয়োজকদের কাছে অমন বায়না ধরেন গাগা। ওয়েবসাইট।