গীতমালিকার শ্রোতার আসরের রজতজয়ন্তী

সংগীত সংগঠন গীতমালিকা নিয়মিতভাবে মাসিক শ্রোতার আসরের আয়োজন করে। এর ধারাবাহিকতায় আজ শ্রোতার আসরের পঁচিশতম আয়োজন হবে ঢাকা আর্ট সেন্টারে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজিত এ আসরে অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ আলী আসগর।