সাত প্রকাশনীর সম্মিলিত উদ্যোগে শুরু হচ্ছে ঋতুভিত্তিক আয়োজন ‘গ্রীষ্মের বই উৎসব’। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শাহবাগ গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে উৎসব উদ্বোধন হবে। শেষ হবে ২৮ জুন৷ চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। উৎসবে পাঠকেরা ৩০% থেকে ৫০% পর্যন্ত মূল্যছাড়ে বই কিনতে পারবেন। এতে অংশ নিচ্ছে প্রথমা প্রকাশন, অ্যাডর্ন, অনুপম, সময়, অনন্যা, কাকলী ও নিমফিয়া।