ভারতের অভিনয়শিল্পীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে অনেকের চেয়ে শাবানা আজমি একটু এগিয়ে আছেন। এবার একটি সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন শাবানা আজমি। ভ্যাঙ্কুভারে সায়মন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে এ সম্মান পাচ্ছেন তিনি। এর আগে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটি, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এ সম্মান পেয়েছিলেন তিনি।
‘দেশের বাইরে থেকে এমন সম্মান পাওয়াটা আনন্দের। পড়াশোনার জগতের মানুষেরা যে আমার কাজের স্বীকৃতি দিচ্ছেন, এ জন্য আমি কৃতজ্ঞ।’ বলেছেন শাবানা আজমি। আইএএনএস।