চম্পা

আমি খুব ভাগ্যবতী। গৌতমদার মতো পরিচালকের সঙ্গে আবারও কাজ করতে পারছি। গৌতমদার সঙ্গে এটা আমার তিন নম্বর ছবি। বেশির ভাগ ছবিতেই আমি গাছপালার আড়ালে নাচ-গান করেছি। কিন্তু ছবির গভীরে যাওয়ার ব্যাপারটা উপলব্ধি করেছি গৌতমদার সঙ্গে কাজ করতে গিয়ে। ছবিতে গৌতমদা নিজেই ক্যামেরা চালিয়েছেন। কিছু শট আছে, অসাধারণ! এখনো চোখে লেগে আছে।