গতকাল শুরু হয়েছে চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব। চারুনীড়ম ইনস্টিটিউটের আয়োজনে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারে উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নাট্যাভিনেতা আমিরুল হক চৌধুরী ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। সভাপতি ছিলেন ইনস্টিটিউটটির পরিচালক গাজী রাকায়েত। আজ রোববার থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে চারটি করে এক ঘণ্টার নাটক দেখানো হবে এই উৎসবে।