ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ৩৩তম বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হবে চীনের ফুজিয়ান প্রদেশের শামেনে। গত ১৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রাতে অনুষ্ঠিত আইটিআইয়ের ১১টি স্থায়ী কমিটির সভাপতি ও সম্পাদকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফুজায়রা কালচার ও মিডিয়া অথরিটির আমন্ত্রণে এ যৌথ সভা এবং আগের দিন আইটিআইয়ের নির্বাহী বোর্ড সভা অনুষ্ঠিত হয়।আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর এই বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হবে।ফুজায়রা কালচার ও মিডিয়া অথরিটির চেয়ারম্যান শেখ রাশেদ বিন হামাদ আল-শারকি আনুষ্ঠানিকভাবে যৌথসভা উদ্বোধন করেন।আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার দুই দিনের সব অধিবেশনে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটিআইয়ের সেক্রেটারি জেনারেল টোবিয়াস বিয়ানকোনে, দুই সহসভাপতি আলী মাহিদ ও ক্রিস্টিনা বাবু পাগোরেলি এবং আইটিআই ফুজায়রা কেন্দ্রের সভাপতি মোহামেদ সাইফ আল-আফকাম।যৌথ সভায় বাংলাদেশ থেকে অংশ নেন আইটিআই কমিউনিকেশন কমিটির সভাপতি মফিদুল হক এবং থিয়েটার এডুকেশন ও ট্রেনিং কমিটির সহসভাপতি অধ্যাপক শফী আহমদ।