ফের ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন শাহরুখ খান। বুঝতেই পারছেন, তাঁর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নকিয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। এ আসরে ষষ্ঠ দল হিসেবে নাম লেখালেন শাহরুখ। বললেন, ‘সম্মানিত বোধ করছি, আনন্দিতও বটে। আনন্দিত কারণ, এর আগে নকিয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে নাম লেখাতে পারিনি, এবার পেরেছি। টুর্নামেন্টের ২৩টি খেলা সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন-স্টার। আইএএনএস।