ছুটি

এটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ছুটি। লিখেছেন আহসান হাবীব, পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মৌসুমী বিশ্বাস, ডলি জহুর, মিলন, নাসিমা খান প্রমুখ।বাবার অবর্তমানে সংসারের দায়িত্ব পড়ে বড় ছেলের ওপর। ধনী পরিবার। বড় ছেলে হঠাৎ বাড়ির লোকজনের ওপর এক আইন জারি করে। আইনটি বাড়ির সবার পছন্দ হলো না। এই নিয়ে শুরু হয় নানা ঝামেলা। একসময় ছেলেটি বিদেশ যাওয়ার কারণে সেই আইন বাতিল হয়। যথারীতি পারিবারিক বিদ্রোহ মোড় নেয় অন্য দিকে।