সরকার গতকাল বৃহস্পতিবার ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। জুরি বোর্ড ২০০৮ সালের জন্য ২৩টি ক্যাটাগরিতে ২৪টি পুরস্কার দেওয়ার সুপারিশ করে। এ সুপারিশ বিবেচনাক্রমে সরকার ২০০৮ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের নামসহ বিভিন্ন শাখায় নির্বাচিত শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। গতকাল সন্ধ্যায় তথ্য অধিদপ্তর এ সংবাদ জানায়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র-চন্দ্রগ্রহণ (প্রযোজক আজম ফারুক), চলচ্চিত্র পরিচালক-মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), সংগীতপরিচালক-ইমন সাহা (চন্দ্রগ্রহণ), নৃত্যপরিচালক-মাসুম বাবুল (কি যাদু করিলা), প্রধান চরিত্রে অভিনেতা-রিয়াজ (কি যাদু করিলা), পার্শ্বচরিত্রে অভিনেতা-শামস সুমন (স্বপ্নপূরণ), খল চরিত্রে অভিনেতা-জহির উদ্দিন পিয়ার (চন্দ্রগ্রহণ), প্রধান চরিত্রে অভিনেত্রী-পপি (মেঘের কোলে রোদ), পার্শ্বচরিত্রে অভিনেত্রী-দিলারা জামান এবং চম্পা (চন্দ্রগ্রহণ), কাহিনি-মোহাম্মদ রফিকুজ্জামান (মেঘের কোলে রোদ), চিত্রনাট্যকার-মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), সংলাপ রচয়িতা-মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), গায়ক-এন্ড্রু কিশোর (কি যাদু করিলা), গায়িকা-কনকচাঁপা (১ টাকার বউ), গীতিকার-কবির বকুল (মেঘের কোলে রোদ), সুরকার-আলম খান (কি যাদু করিলা), চিত্রগ্রাহক (রঙিন)-মাহফুজুর রহমান খান (আমার আছে জল), শব্দগ্রাহক-রেজাউল করিম বাদল (কি যাদু করিলা), সম্পাদক-মো. শহিদুল হক (কি যাদু করিলা), শিল্পী নির্দেশক-মোহাম্মদ কলন্তর (মেঘের কোলে রোদ), শিশুশিল্পী-দীঘি (১ টাকার বউ), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার-ওয়াকা (আমার আছে জল) এবং মেকআপম্যান-মো. শামছুল ইসলাম (মেঘের কোলে রোদ)।বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে উল্লেখযোগ্য সৃষ্টিশীল অবদানকে উত্সাহী ও স্বীকৃতি দিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের ২৭টি বিভাগে ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য সরকার ২ নভেম্বর ২০০৯ তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১১ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে।