জাতীয় শিশু নাট্যোৎসব শুরু

বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সপ্তম জাতীয় শিশু নাট্যোৎসব। সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলি (সিআরজিএ), বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে ১ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ‘শিশু অধিকার সপ্তাহ-২০১২’ উদ্যাপনের অংশ হিসেবে দিনভর এই উৎসব অনুষ্ঠিত হয়।সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব রণজিৎ কুমার বিশ্বাস, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাজী গিয়াসউদ্দিন ও পরিচালক বিরগিট ল্যান্ডবাক।১৪টি শিশু নাট্যদল এতে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।