জ্যাকসনকে নিয়ে শ্রীদেবী

শ্রীদেবী যে ভালো ছবি আঁকতে পারেন, এটা কোনো নতুন খবর নয়। নতুন খবর হলো পপসম্রাট মাইকেল জ্যকসনকে নিয়ে নিজের আঁকা ছবি প্রদর্শন করতে যাচ্ছেন বলিউডের এ অভিনেত্রী। মাইকেল জ্যাকসনকে নিয়ে শ্রীদেবীর এ প্রদর্শনী হবে লন্ডন, দুবাই ও মুম্বাইয়ে। ধারণা করা হচ্ছে, আগামী মাসের শেষদিকে এ প্রদর্শনীটির আয়োজন করা হচ্ছে। অনিল কাপুরের ভাবি ও একসময়ের সাড়া জাগানো নায়িকা শ্রীদেবীর ছবি আঁকার ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন মাইকেল জ্যাকসন। এও জানা গেছে, শ্রীদেবী এখন তাঁরই ছবি আঁকা নিয়ে বেশ ব্যস্ত। এ ব্যাপারে শ্রীদেবী মুখ খুলতে না চাইলেও তাঁর স্বামী বনি কাপুর বিষয়গুলো মিডিয়ার কাছে প্রকাশ করেছেন।