জ্যাকসন ঝড়

লোকান্তরিত হলেও তারকার মতো তারকার দ্যুতি কখনো ম্লান হয় না। বরং তা যেন আরও জ্বলজ্বলে হয়ে ওঠে। এর প্রমাণ প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসন। তাঁর অপ্রকাশিত একটি গান কেমন করে যেন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর তা রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মধ্যে। ‘অ্যানাদার ডে’ শিরোনামে গানটি ইউটিউবে ছাড়া হয়েছে। লেনি ক্রাভিেজর সঙ্গে তাঁর দ্বৈত সংগীত এটি। জ্যাকসনের মৃত্যুর পর এক সাক্ষাত্কারে ক্রাভিত্জ পপসম্রাটের সঙ্গে একটি গান নিয়ে কাজ করার কথা বলেছিলেন, যা তখনো প্রকাশিত হয়নি। ওয়েবসাইট।