ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসনাইন মাহমুদ বলেন, এ বছর ৬৭টি দেশ থেকে ৭৬৮টি চলচ্চিত্র জমা পড়েছিল। তার মধ্যে বাংলাদেশসহ ২৬টি দেশের ৮৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হচ্ছে।