রূপকথার গল্পটি নয়, সেই গল্প নিয়ে তৈরি চলচ্চিত্র বিউটি অ্যান্ড দ্য বিস্ট মুক্তি পেয়েছে ঢাকায়। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী গতকাল থেকে শুরু হয়। ক্রিস্টোফ গানস পরিচালিত এ ছবি ৬৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তা ছাড়া গত বছর ২৭তম ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে ছবিটি সেরা ইউরোপিয়ান ছবি হিসেবে মনোনয়ন পায়।