অভিষেক বচ্চনের সঙ্গে এই ছবিটি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘একটা সময় আপনার ছেলে আপনার জুতা পায়ে দেয়। আর আপনাকে শিখিয়ে দেয় কোন পথে চলতে হবে। বুদ্ধি–পরামর্শ দেয়। তখন সে আর আপনার সন্তান থাকে না। সে হয়ে যায় বন্ধু’
অভিষেক বচ্চনের সঙ্গে এই ছবিটি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘একটা সময় আপনার ছেলে আপনার জুতা পায়ে দেয়। আর আপনাকে শিখিয়ে দেয় কোন পথে চলতে হবে। বুদ্ধি–পরামর্শ দেয়। তখন সে আর আপনার সন্তান থাকে না। সে হয়ে যায় বন্ধু’

তারকাদের ইনস্টাগ্রামে উঁকি

তারকারা কেমন আছেন, কী করছেন, কী ভাবছেন—ভক্তদের তা নিয়ে আগ্রহের কমতি নেই। তাই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু আর ফলোয়ার হয়ে থাকেন তাঁদের প্রিয় তারকার সঙ্গে। তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের জানলায় উঁকি দিলেই তাঁদের খোঁজ পাওয়া যায়, জানা যায় অনেক কিছুই। তারকারাও একইভাবে যোগাযোগ রাখেন ভক্তদের সঙ্গে। মিনিটে মিনিটে বদলায় সামাজিক যোগাযোগমাধ্যম। যাকে বলে, ‘ভেরি হ্যাপেনিং প্লেস’। ছবিতে ছবিতে ঘুরে আসা যাক তারকাদের ইনস্টাগ্রামে।
বলিউড তারকা পুলকিত সম্রাটের বড় ভাই উল্লাস সম্রাটের বিয়ে হলো। এদিকে পুলকিত সম্রাট প্রেম করছেন আরেক বলিউড তারকা কৃতি খরবান্দার সঙ্গে
ছবিটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আজ নিজের সেরাটুকু দিন। সেটিই হবে আগামীকালের জন্য আপনার সবচেয়ে ভালো প্রস্তুতি।’
‘সন্তানদের “পারফেক্ট” শৈশব দেওয়া আমাদের কাজ নয়।  বরং আমাদের উচিত তাদের মাথাভর্তি নানা আইডিয়া দেওয়া, তাদের শক্তি আর সামর্থ্যকে সম্মান করা, অনুপ্রেণা জোগানো, তাদের দুর্বলতা সম্পর্কে সতর্ক করা, তবে কখনোই খোঁটা না দেওয়া। আমাদের উচিত নিজেদের উজাড় করে তাদেরকে ভালোবাসা। ভালোবেসে তাদের লক্ষ্য করে মাঝেমধ্যে কিছু সবজিও ছুড়ে দেওয়া যেতে পারে। তাদের গায়ে কোথায় কয়টা মশা কামড়াল, কেন মন খারাপ, অঙ্কে কেন নম্বর কম এল—এসবের দিকে মনোযোগী হওয়া দরকার।’ মেয়ে নিতারা কুমারের সঙ্গে এই ছবিটি পোস্ট করে এভাবেই লিখেছেন টুইঙ্কেল খান্না
এই বাগানবিলাস ফুলগুলো নাকি চুরি করেছেন মালাইকা। আর জানিয়েছেন, ‘বসন্ত এসে গেছে।’
শ্রেয়া ঘোষালের মায়ের ৬০তম জন্মদিনে মায়ের মুখে কেক তুলে দিচ্ছেন শ্রেয়া। তিনিও মা হতে চলেছেন
শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখছেন আনুশকা। সঙ্গে তাঁর পোষা কুকুর ডুড
শবনম ফারিয়া লিখেছেন, ‘ভালোবাসা এমনই। কী, কেন, কখন, কীভাবে—এসব না ভেবে মানুষ হুট করে পড়ে যায়। সামলানো যায় না।’
সোহানা সাবা দুবাই, মরুভূমিতে ঘুরছেন
করোনায় আক্রান্ত নিকি তাম্বোলি এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ও সুইটি, তুমি আমাকে ভালো না বেসে থাকতেই পারবে না।’