তারকা হাজির

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি আসিফ আকবর

সুধাম গোস্বামী
সুধাম গোস্বামী

আসিফ আকবর আমার সবচেয়ে পছন্দের শিল্পী। তাঁর প্রায় সবগুলো অ্যালবাম আমার শোনা।
তাঁর জনপ্রিয় গানের একটি ‘বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ’ যে এই পর্যন্ত কতবার শুনেছি তার কোনো ঠিক নেই। খেলার মাঠে এই গানটি অনেক অনুপ্রেরণা জোগায়।
তাঁর কাছে জানতে চাই, দেশ নিয়ে গান গাইতে গেলে অন্যরকম অনুভূতি হয় কি না?

সুধাম গোস্বামী
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা

আসিফ আকবর



চটজলদি উত্তর


সেটা তো হয়ই। দেশের গানের জন্য আলাদা একটা মমতা বা ভালোবাসা সবারই থাকে। যেটা আমার ক্ষেত্রেও হয়।

দেশের গানে আমি জোরালো একটা আবেদন রাখার চেষ্টা করি। কোনো গান গাইতে গেলে সেরাটা দেওয়ার চেষ্টাই থাকে সব সময়।

সূত্রধর: হাসান ইমাম