তারকা হাজির

ফারজানা ছবি
ফারজানা ছবি

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে (anandabinodon.pa) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি ফারজানা ছবি

নাইম আহমেদ

অভিনয়শিল্পী ফারজানা ছবি আমার পছন্দের। অনেক বৈচিত্র্যময় চরিত্রে সুন্দর অভিনয় করেন তিনি। তিনি ছবির মতোই সুন্দর। তাঁর কাছে দুটি প্রশ্ন—আপনার জীবনের প্রথম ছবি কোথায় এবং কত বছর বয়সে তুলেছিলেন? এমন একটি চরিত্রের কথা বলুন যে চরিত্রে আপনার এখনো অভিনয় করা হয়নি?
নাইম আহমেদ
টাঙ্গাইল
চটজলদি উত্তর

আপনাকে ধন্যবাদ। আমার প্রথম ছবি যখন তোলা হয়, তখন আমার বয়স মাত্র তিন মাস। জন্মস্থান চট্টগ্রামে ছবিটি তোলা হয়েছিল। ছবিটি এখনো ছবির সংগ্রহে আছে।
দ্বিতীয় প্রশ্নের উত্তর—যে ছবিকে দর্শক সচরাচর দেখেন, সেই ছবির ভেতর থেকে ভিন্ন এক ছবি বেরিয়ে আসবে—এমন চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয় ও চরিত্র নিয়ে আমার ক্ষুধা অনেক। তাই সুনির্দিষ্ট কোনো চরিত্রে নিজেকে আবদ্ধ রাখতে চাই না।
 সূত্রধর: হাসান ইমাম