
তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে (ananda@prothom-alo.info) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি মোশাররফ করিম
মোশাররফ করিম আমার প্রিয় অভিনয়শিল্পী। সব চরিত্রে সাবলীল অভিনয় করেন তিনি। তাঁর কাছে জানতে চাই, অভিনয়ে আসার পেছনে আপনার কোনো আইডল ছিল কি? না হলে কার অনুপ্রেরণায় অভিনয়ে এসেছেন?
কায়সার আহমেদ
চটজলদি উত্তর
আমার কোনো আইডল নেই। আর সরাসরি অনুপ্রেরণা বলতে তেমন কিছুই নেই। তবে মনে হয়, আমার বাবা কে এম আবদুল করিম অভিনয়ে আসার একধরনের অনুপ্রেরণা।
সূত্রধর: হাসান ইমাম