তারকা হাজির

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে (ananda@prothom-alo.info) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

মৌসুমী হামিদকে আমার খুব পছন্দ। আমাদের দেশের তারকাদের তুলনায় তিনি বেশ দীর্ঘাঙ্গিনী। দেখতেও পাশের বাড়ির মিষ্টি মেয়েটির মতো। তাঁর কাছে জানতে চাই, আপনি কোনো পোষা প্রাণী পছন্দ করেন কি? আর আপনি এত লম্বা হলেন কী করে?
সাক্ষর সাহা
মতিঝিল, ঢাকা

চটজলদি উত্তর
পোষা প্রাণীর মধ্যে আমার সবচেয়ে পছন্দ কুকুর। আসলে আমি যতটা লম্বা হয়েছি, সেটা হয়তো আমার পরিবারের কারণে। আমার বাবা-মা দুজনেই অনেক লম্বা। তাই হয়তো এতটা লম্বা হয়েছি, হাহ হাহ হা!
সূত্রধর: হাসান ইমাম