ত্রিপুরায় ‘ডাকঘর’

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের নাটকের দল নাট্যভূমি আয়োজন করেছে ‘নবম চন্দন সেনগুপ্ত স্মৃতি রবীন্দ্র নাট্য উৎসব’। আজ শুক্রবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত রাজ্যের আগরতলা, উদয়পুর ও কমলপুরে একযোগে উদ্যাপন করা হবে এই উৎসব। ভারতের কলকাতা ও গোয়া এবং বাংলাদেশ ও নেপালের নাটকের দল উৎসবে অংশগ্রহণ করছে। বাংলাদেশ থেকে পালাকারকে আমন্ত্রণ জানানো হয়েছে উৎসবে। পালাকার সেখানে মঞ্চস্থ করবে ডাকঘর নাটকটি। আগরতলা, উদয়পুর ও কমলপুরে নাটকটির তিনটি প্রদর্শনী হবে। উৎসবে যোগ দিতে ২ জানুয়ারি ত্রিপুরায় যাচ্ছে নাটকটির শিল্পী ও কলাকুশলীরা। ডাকঘর নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।