দুই বছর পর আবার দর্শকদের সামনে সরাসরি মঞ্চে নাচবেন শাহরুখ খান। আর তা ঘটবে আজ মুম্বাইয়ের আন্ধেরিতে চিত্রকুট গ্রাউন্ডসে। সেখানে শেভ্রোলে অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণ করা হবে। চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ৩০টির বেশি পুরস্কার বিতরণ করা হবে ওই অনুষ্ঠানে। উপস্থিত দর্শকেরা দেখতে পাবেন শাহরুখের জনপ্রিয় নাচ। দর্শকদের মনোরঞ্জনে মঞ্চে আরও থাকবেন বলিউডের এ সময়ের আলোচিত জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর। থাকবেন বিদ্যা বালান, আরশাদ ওয়ারসি এবং বিবেক ওবেরয়ও। ওয়েবসাইট।