বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া সব শিল্পীর রূপসজ্জা করবে পারসোনা। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান জানান, অনুষ্ঠানের দুই হাজার ২০০ জন শিল্পী ও অংশগ্রহণকারীর রূপসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। শিল্পীদের মধ্যে আছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মমতাজ, সনু নিগম, শংকর, এহসান, লয়, ব্রায়ান অ্যাডামসসহ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার আরও অনেকে। কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই রূপসজ্জার দায়িত্বে থাকবেন কানিজ আলমাস খানসহ পারসোনার ১৫০ জন কর্মী।