দুটি বিভাগে জাতীয় পথনাটক উৎসব

ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় জাতীয় পথনাটক উৎসব। এবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ উৎসব আয়োজন করছে সিলেট ও চট্টগ্রামে। জানা গেছে, আজ সোমবার থেকে সিলেট বিভাগের শ্রীমঙ্গল শহীদ মিনার চত্বর এবং চট্টগ্রাম বিভাগে ফেনী শহীদ মিনার চত্বরে শুরু হচ্ছে এ উৎসব। সিলেট বিভাগের উৎসবে ১৬টি নাটকের প্রদর্শনী ছাড়াও থাকছে তথ্যচিত্র, পোস্টার ও স্মরণিকা প্রদর্শনী। আর চট্টগ্রাম বিভাগের উৎসবে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা ও আশুগঞ্জের মোট সাতটি দলের নাটকের প্রদর্শনী হবে।