You Tube থেকে

দেখিস তুই

বদলে যাচ্ছে গানের দুনিয়া। কনসার্ট, রেডিও-টিভি আর অডিও সিডিতেই নয়, শ্রোতাদের সঙ্গে তাল মিলিয়ে এখন ইউটিউব, সাউন্ডক্লাউড, ফেসবুকেও সরব আমাদের শিল্পীরা। অনলাইনে আলোচিত কিংবা ব্যতিক্রমী গানের খবর থাকছে এই বিভাগে।

তপু
তপু

দেখিস তুই
কোরবানির ঈদে বেরিয়েছে তপুর চতুর্থ একক অ্যালবাম দেখা হবে বলে। অ্যালবামের প্রচারণার কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। টিভি চ্যানেল, রেডিও স্টেশনগুলোতে হাজির হচ্ছেন। ইউটিউবে মুক্তি পেয়েছে অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও। ‘দেখিস তুই’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মো. কনক। দেখা হবে বলে বেরিয়েছে জি সিরিজের ব্যানারে।
‘দেখিস তুই ভুল করেও আমায় ভালোবাসিস না। যতই ডাকি কাছে তবুও আসিস না...’। লিরিকের দিক থেকে তপু সব সময় ব্যতিক্রম। নতুন অ্যালবামে শ্রোতাদের নিরাশ করেননি। ভক্তরাও তাই নিজেদের প্রোফাইলে গানটি শেয়ার করতে ভুলছেন না। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন উপমা। ‘দেখিস তুই’ দেখে নিতে পারেন এই লিঙ্ক থেকে:
(https://www.youtube.com/watch?v=i1tyP4CY_ro)