দ্বিতীয় বিয়ে

রায়ান ফিলেপের সঙ্গে ঘর ভেঙেছিল ২০০৮ সালে। এরপর গত বছরের ফেব্রুয়ারি থেকে তাঁর এন্টারটেইনমেন্ট এজেন্ট জিম টুথের সঙ্গে মন দেওয়া-নেওয়া। অবশেষে তাঁরই সঙ্গে গত শনিবার গাঁটছড়া বাঁধলেন হলিউড তারকা রিজ উইদারস্পুন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসভবনে বেশ জমকালো এক আয়োজনের মধ্য দিয়েই শুভ কাজটা সম্পন্ন করলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ওয়েবসাইট।