
সর্বশেষ ছবির নাম ‘তোকে হেব্বি লাগছে’, পরিচালক সুষ্ময় সুমন। যদিও গত বছরের আগস্ট মাসেই এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আইরিন, কিন্তু ছবির কাজ এখনো শেষ হয়নি। আর এর মধ্যে মাস পাঁচেক নতুন কোনো ছবিতেও চুক্তিবদ্ধ হননি ঢাকাই ছবির নতুন প্রজন্মের এ অভিনেত্রী। অবশ্য নতুন বছরের শুরুতেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। এ ছবির নাম মায়া। ছবিটির নির্মাতা আকাশ চৌধুরী।
এ প্রসঙ্গে আইরিন জানিয়েছেন, ঢাকার লোকেশনে এ ছবির শুটিং শুরু হয়েছে।
এদিকে, প্রায় পাঁচ মাস কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ না হওয়া প্রসঙ্গে আইরিন বলেছেন, ‘অনেকগুলো ছবির প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু মনঃপূত না হওয়াতে কাজ করা হয়নি। তবে মাঝের সময়টাতে আগের চুক্তি হওয়া দুটি ছবির শুটিং করেছি।’
‘মায়া’ ছবির গল্প প্রসঙ্গে আইরিন জানান, রোমান্টিক প্রেমের গল্প নিয়েই এ ছবির কাহিনি। ‘মায়া’য় তাঁর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।
আইরিন আরও জানিয়েছেন, তাঁর অভিনীত তিনটি ছবি— এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও গাজিউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ এখন মুক্তির মিছিলে।