
পতৌদি প্যালেসে এখন বিখ্যাত নবাব পরিবারের কেউ থাকে না। অনেক দিন থেকেই এটি ব্যবহূত হচ্ছে বিলাসবহুল হোটেল হিসেবে। বেসরকারি একটি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয় নবাব পরিবারের পক্ষ থেকে। এ সময় অনেক নামীদামি হলিউড-বলিউড তারকার পদধূলি পড়েছে হোটেলটিতে।
শোনা যাচ্ছে, আগামী মাস থেকে এটি আর হোটেল হিসেবে ব্যবহূত হবে না। এর বদলে পতৌদির বর্তমান নবাব সাইফ আলী খান ও নবাবপত্নী কারিনা কাপুর খান এটি নিজেদের পছন্দমতো নতুন করে ঢেলে সাজাবেন। সাইফের মা শর্মিলা ঠাকুরেরও তা-ই ইচ্ছা। ভবনটি আঠারো শতকের স্থাপত্য নকশায় নির্মিত রাজসিক এক প্রাসাদ। টিএনএন।