নাখোশ ক্যামেরন

চলচ্চিত্রের বড় বড় স্টুডিওর সাম্প্রতিক প্রবণতায় নাখোশ অ্যাভাটার ছবির পরিচালক জেমস ক্যামেরন। প্রবণতাটি হচ্ছে, দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক আদলে নিয়ে যাওয়া। ত্রিমাত্রিক ছবির প্রতি এখানকার চলচ্চিত্র-দর্শকদের ঝোঁক দেখে স্টুডিওগুলো দর্শকনন্দিত দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিকরূপে নিয়ে যাচ্ছে। ক্যামেরন মনে করেন, সরাসরি ত্রিমাত্রিক আদলে দৃশ্যধারণ এবং ওই আদলে রূপান্তর এক কথা নয়। দর্শকেরা একবার এ ধরনের ছবি থেকে মুখ ফিরিয়ে নিলে তখন মজাটা টের পাওয়া যাবে হাড়ে হাড়ে। ওয়েবসাইট।