প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের সাবেক সভাপতি, দেশবরেণ্য প্রয়াত নাট্যকার দুলাল জুবাঈদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মিরসরাই উপজেলা সম্মেলনকক্ষে মিরসরাই কবিতা পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা দুলাল জুবাঈদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দীন ও শিল্পপতি নূরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েত হোসেন, সঞ্চালনা করেন মিরসরাই কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মু. শাহিন।