নাট্যোৎসব সমাপ্ত

ফরিদপুরে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। সমাপনী দিনে দুটি নাটক পরিবেশন করা হয়। খেয়ালী নাট্য সম্প্রদায় মহারাজার পাঁচালী ও ফরিদপুর থিয়েটার গহীনে আর্তনাদ পরিবেশন করে।ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এ পথনাট্যোৎসবে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সনদ বিতরণ করেন।