নাতির জন্য উপদেশ

নাতিকে বিয়ে দিয়েই কর্তব্যকর্ম শেষ করেননি প্রিন্স ফিলিপ। এবার নাতির সংসারটা একটু গুছিয়ে দেওয়ার কাজে মন দিয়েছেন প্রিন্স উইলিয়ামের দাদা। ব্রিটিশ রাজপরিবারের নববধূ কেট মিডলটনকে হাতে-কলমে অনেক কিছু শেখাচ্ছেন তাঁর অশীতিপর দাদা। সম্প্রতি তিনি লন্ডনের কেনসিংটনে অবস্থিত প্রিন্স ও কেটের বাড়িতে গিয়ে গৃহসজ্জার ব্যাপারে নানা উপদেশ দেন। বার্কিংহাম প্রাসাদের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, উপদেশ দেওয়ার বাতিক আছে প্রিন্স ফিলিপের। এর আগে ছেলে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানাকেও এমন উপদেশ ও পরামর্শ দিয়ে সহায়তা করার নজির আছে তাঁর। ওয়েবসাইট।