ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নজরুলসংগীতের ওপর পিএইচডি ডিগ্রি পেয়েছেন লীনা তাপসী খান (মহসিনা আক্তার খানম)। তাঁর বিষয় ছিল ‘নজরুলসংগীতে রাগের ব্যবহার’। নজরুলসংগীতের এই শিল্পী জানান, তিনি এখন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মরত আছেন তিনি। বিজ্ঞপ্তি।