ভালোবাসা দিবসের দিন ভালোবাসার গল্প বললেন বিনোদনজগতের চার দম্পতি। ‘সিবিএল মানচি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ নামের অনুষ্ঠানটি দেখা যাবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। এটি একযোগে প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকম-এ দেখা যাবে।
বিনোদনজগতের চার দম্পতি হলেন, নুসরাত ইমরোজ তিশা-মোস্তফা সরয়ার ফারুকী, মাসুমা রহমান নাবিলা-জোবাইদুল হক রিম, জান্নাতুল ফেরদৌস পিয়া-ফারুক হাসান সামির ও এলিটা করিম–আশফাক নিপুণ জুটি।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোর স্টুডিওতে এই চার জুটিকে নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গ্রন্থনা ও পরিচালনা করেছেন কবির বকুল।