প্যারিসের কাছে প্রেমপত্র!

গেল বছর ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্রুনিকে দিয়ে ছবির কয়েকটা দৃশ্যে অভিনয় করিয়েছেন। ছবিতে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান কয়েকজন শিল্পীকেও রাখা হয়েছে। পরিচালক উডি অ্যালেনের রোমান্টিক-কমেডি ধাঁচের সেই ছবিই এবার যাচ্ছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তা-ও উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে রাখা হয়েছে মিডনাইট ইন প্যারিস ছবিটি। উৎসবের পরিচালক বলেছেন, ছবিটি প্যারিসের কাছে চমৎকার একটি প্রেমপত্র। এতে শিল্প, সাহিত্য, দর্শন, ইতিহাস ও চিত্রকলার সঙ্গে ফরাসিদের সম্পর্ক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মে মাসের মাঝামাঝি থেকে কান চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা। এবারের উৎসবে বিচারকমণ্ডলীর প্রধান হিসেবে থাকছেন মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। ওয়েবসাইট।