প্রথম আলোর বর্ষপূর্তি উপলক্ষে তথ্যচিত্র তৈরি করেছে এশিয়ান টিভি। নাম বিশ্বজুড়ে বাংলা। তাতে থাকছে প্রথম আলোর অগ্রযাত্রা, ১৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, প্রথম আলোর সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের তথ্য। থাকছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাক্ষাৎকার ও সহযোগী সম্পাদক আনিসুল হকের বিশেষ মন্তব্য। পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টিভিতে তথ্যচিত্রটি প্রচারিত হবে আজ রাত সাড়ে আটটায়। পুনঃপ্রচার করা হবে শুক্রবার সকাল নয়টা ও বেলা তিনটায়। উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। পরিচালনা করেছেন কামরুজ্জামান।