প্রশিক্ষণ

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স২৫ সেপ্টেম্বর, ২০১২ থেকে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ২৯তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটিতে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, চলচ্চিত্র নন্দনতত্ত্ব, প্রামাণ্যচিত্র, শব্দের ব্যবহার, আবহ সংগীত, মেকআপ, প্রপস ও ড্রেস, অভিনয়, ভিডিওগ্রাফি, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, লাইট, শট ডিভিশন, টেলিভিশন প্রযোজনা এবং চলচ্চিত্র সমালোচনা-সম্পর্কিত বিষয়সমূহ পড়ানো হবে। কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের সমাপ্তির পর একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সনদ দেওয়া হবে। কোর্সে সনদপ্রাপ্ত ছাত্রছাত্রীরা ডিজিটাল ভিডিওতে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন।২৫ সেপ্টেম্বর, ২০১২ থেকে দুই মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটি শুরু হতে যাচ্ছে। ক্লাস হবে সপ্তাহে পাঁচ দিন। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ক্লাস শুরু হবে। ২৪ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের অফিসে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। যোগাযোগের ঠিকানাফোন: ০১৭১২০৮৬১০২, ০১৭১১৯৪০১৬৩ই-মেইল: bangladesh.film.institute@gmail.comঅদ্রির উচ্চারণ প্রশিক্ষণঅদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৪৩তম ব্যাচে ভর্তি চলছে। ক্লাস সপ্তাহে তিন দিন; সকাল/বিকেল/সন্ধ্যা। একই সঙ্গে ভর্তি চলছে শিশুদের প্রতি শুক্র/শনিবারের প্রশিক্ষণ কোর্সে। ভর্তি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যোগাযোগ: ১৩ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন: ০১৭১১-৪০৭৪৯৫।ই-মেইল: oddribangla@yahoo.comসংস্কৃতিকর্মী আহ্বানসাংস্কৃতিক সংগঠন জিয়নকাঠি তাদের পরবর্তী প্রযোজনার জন্য নবীন সংস্কৃতিকর্মী আহ্বান করছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী উদ্যমী তরুণদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিচের টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। তরুণকর্মীদের নতুন প্রযোজনার পাশাপাশি দলের নিয়মিত প্রযোজনায়ও অন্তর্ভূক্ত করা হবে। পাশাপাশি নবীনদের জন্য থাকবে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা।যোগাযোগ: ০১৭১৪০১৯৪০২, ০১৭১৫৭৫৫৭৪৭ই-মেইল: mehedi@icl-bd.com