প্রাঙ্গণেমোরের নাট্য আয়োজন

প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে দলটি আটটি নাটক নিয়ে আয়োজন করেছে ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন ২০১৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে শুরু হচ্ছে আজ। ২৯ নভেম্বর পর্যন্ত মঞ্চস্থ হবে শ্যামাপ্রেম, স্বদেশি, লোকনায়ক, রক্তকরবী, দ্রোহ প্রেম নারী, শেষের কবিতা, আওরঙ্গজেব ও ঈর্ষা। অনন্ত হিরা বলেন, ‘উৎসব তো নানাভাবে হয়। কিন্তু নিজেদের এতগুলো নাটক নিয়ে উৎসব হয় না। আর আমরা একটু পেছন ফিরে তাকাতে চেয়েছি।’