এবার কান উৎসবে সম্মান জানানো হলো অস্কারজয়ী অভিনয়শিল্পী ফে ডানঅ্যাওয়েকে। বর্ষীয়ান এই তারকাকে ‘অফিসার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস’ সম্মানে ভূষিত করা হলো গেল শনিবার। এ বছর কান উৎসবের ‘পোস্টার গার্ল’ও হয়েছেন ফে। ১৯৭০ সালে তোলা তাঁর আলোকচিত্র ব্যবহার করা হয়েছে ওই পোস্টারে। বিশেষ এই সম্মান পেয়ে আনন্দিত চায়না টাউন ও নেটওয়ার্ক ছবির অভিনয়শিল্পী ফে বললেন, ‘এটা বিশাল সম্মান। এই পুরস্কার অমূল্য। আমার একটা স্বপ্ন আছে। নতুন একটি ছবি নির্মাণ করছি, সঙ্গে অভিনয়ও করব সেখানে।’ ওয়েবসাইট।