বলিউড তারকা মাহিমা চৌধুরী এবার বখাটেদের কবলে পড়েছেন। পরে অবশ্য পুলিশ এসে উদ্ধার করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরের জুবিলি পার্কের কাছে বিষ্টুপুর এলাকায়। এখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন মাহিমা। কিন্তু পথে তাঁকে তাড়া করে একদল বখাটে। তারা আপত্তিকর মন্তব্য করে। কয়েকজন সাংবাদিকের নজরে পড়ে ঘটনাটি। তাঁরা ছুটে এসে বখাটেদের হাত থেকে উদ্ধার করেন মাহিমাকে। এরপর পুলিশের সহায়তায় অনুষ্ঠানস্থলে পৌঁছান মাহিমা।