নাটকের দল বটতলা এবার স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির সঙ্গে যুক্ত হলো। মনস্তাত্ত্বিক নানা বিষয় নিয়ে তৈরি হচ্ছে ছবিগুলো। ছবির নাম মন যোগ। পরিচালক ব্রাত্য আমিন জানান, ছবির জন্য নানা বিষয় নির্বাচন করা হয়েছে। সবগুলোই সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। বললেন, ‘ইদানীং ঘটে যাওয়া ঘটনা প্রাধান্য দিচ্ছি। ঘটনাগুলো পরিচিত হওয়ায় যে কেউ ছবিটি দেখতে উদ্বুদ্ধ হবে। ঘটে যাওয়া ঘটনা দেখানোর পাশাপাশি একে মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করা হয়, যাতে মানুষ সমস্যাটি বুঝতে পারে এবং প্রতিকারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।’আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে স্বল্পদৈর্ঘ্য ছবিমন যোগ-এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে বটতলা। ব্রাত্য আমিন বললেন, ‘সমাজে এখন নানামুখী অস্থিরতা। আইন দিয়ে তা দূর করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মনস্তাত্ত্বিক দিক থেকে সবাইকে সচেতন করে তোলা। এ সমস্যাগুলো স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে তুলে ধরছি।’