বাউল মেলা শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল রোববার বিকেলে জাতীয় বাউল মেলা ১৪১৭ শুরু হয়েছে। আয়োজন করেছে বাংলাদেশ কালচারাল ফোরাম। আয়োজকেরা জানান, বাউলশিল্পী, গবেষক ও সাধকদের বাউল সংস্কৃতিচর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে এখন থেকে প্রতিবছর বাউল মেলার আয়োজন করা হবে। তিন দিনব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধশত বাউলশিল্পী সংগীত পরিবেশন করবেন।